মাদকের ১০ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মোছাঃ তাছলিমা আক্তার ফতে @ ফাতেমা (২৪), পিতাঃ জামাল, সাং- তেজগাঁও থানাধীন কারওরান বাজার রেললাইন ভাসমান বস্তি, থানাঃ তেজগাঁও, জেলাঃ ঢাকা’কে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ১৭০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন ধরঙ্গারটেক, ১০ তলা সংলগ্ন হারেজ মিয়া সুপার মার্কেট, তুরাগ, ঢাকা, আবরান বয়লার হাউস এর পাশে গলির ভিতর হতে গ্রেফতার করতে সক্ষম হন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
গ্রেফতারকৃত মোছাঃ তাছলিমা আক্তার ফতে @ ফাতেমা (২৪) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন সময়ে একাধিক গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হলে ধৃত আসামি গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন জায়গায় নিজেকে আত্মগোপনে রেখেছেন। পরবর্তীতে র্যাব-৩, সিপিসি-২ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।